১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালাগঞ্জে লন্ডন প্রবাসী রইছ মিয়ার পক্ষে ২শ’ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
- Update Time : ০৭:০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বালাগঞ্জ সদর ইউনিয়নের চরসুবিয়া গ্রামের লন্ডন প্রবাসী মোঃ রইছ মিয়ার ছেলে ও মেয়ের পক্ষ থেকে ২শ’ কর্মহীন অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর। এছাড়াও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। বিতরন কাজে সহযোগিতা করেন আওয়ামী লীগ নেতা মখলিছ মিয়া ও তার ছেলে বদরুল ইসলাম।
বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর এ সময় এই কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।





























