গোয়াইনঘাটে আরেকজন করোনায় আক্রান্ত, মসজিদ ও ১১ বাড়ি লকডাউন
- Update Time : ০৮:২৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাটের ৫ নং আলীরগাঁও ইউনিয়নের ধর্মগ্রামে একজনের করোনা প্রজেটিভ সনাক্ত হয়েছে। তার বয়স (৭৯) বছর। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত হলেন দু’জন। খবর শোনে শনিবার দুপুরে আক্রান্ত ব্যক্তির বাড়ি পরিদর্শন করেছেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব, গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের ইউএইচও ডা. রেহান উদ্দিনসহ প্রশাসন কর্মকর্তারা।
চিকিৎসকের পরামর্শে আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্হা ও বয়স বিবেচনায় তাকে তার বাড়িতেই হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে এবং স্হানীয় ধর্মগ্রাম মসজিদসহ আশপাশের ১২ টি বাড়ি লকডাউন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব।
এদিকে করোনা ভাইরাস সংক্রমণরোধে গোয়াইনঘাট উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে (আইসোলেশন ওয়ার্ডে) তামাবিল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আগত ১ নারীসহ ৮জন যাত্রীকে রাখা হয়েছে।





























