বালাগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগীর বাড়ি লকডাউন: পরিবারের সকলের নমুনা সংগ্রহ
- Update Time : ০৪:২০:৩০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বালাগঞ্জে প্রথম করোনা আক্রান্ত পজিটিভ ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। আজ শনিবার (২ মে) পরিবারের সকলের নমুনা সংগ্রহ করা হয়। এ ব্যপারে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ এম শাহরিয়ার ও বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম নিশ্চিত করেছেন। বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে হাসামপুর গ্রামে একজন করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। আজ তাহার বাড়ীর সব সদস্যদের নমুনা সংগ্রহ করা হয় এবং তার বাড়ী লকডাউন করে রাখা হয়, যাতে করে কেউ অপ্রয়োজনে বাহিরে চলাফেরা না করতে পারে, যেকোনো প্রয়োজন হলে তারা যেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম তার সাথে অথবা উপজেলা প্রশাসন এর সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। তিনি আরও জানান, সবাই সর্তকতা অবলম্বন করুন, বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বের হবেন না। সৃষ্টিকর্তা যেন আমাদের সবাইকে নিরাপদে রাখুন এই প্রার্থনা করি। বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ এম শাহরিয়ার জানান আক্রান্ত ব্যক্তি সহ তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ সহ চিকিৎসাসেবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
উল্লেখ্য যে গত ১ লা মে বালাগঞ্জ উপজেলা সদর ইউনিয়নে প্রথম করোনা ভাইরাসের ১ ব্যক্তির পজিটিভ ধরা পড়ে।





























