১১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে সাংবাদিকদের পিপিই দিলেন সাবেক এমপি এহিয়া চৌধুরী

  • Update Time : ০৭:১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: করোনা ভাইরাস থেকে সাংবাদিকরা যাতে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারেন সেজন্য সিলেটের বিশ্বনাথ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষা পোষাক (পিপিই) প্রদান করেছেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া।
শুক্রবার দুপুরে বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম কার্যালয়ে উপজেলার সাংবাদিকদের কাছে ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার পক্ষ হতে পিপিই হস্তান্তর করেন সিলেট জেলা পরিষদ সদস্য মাওলানা সহল আল-রাজী চৌধুরী। করোনাভাইরাস থেকে নিজেদের সুরক্ষিত রেখে সাংবাদিকরা যাতে সংবাদ সংগ্রহ করতে পারেন সে জন্যই তিনি সাংবাদিকদেরকে পিপিই উপহার দেন।
এসময় সহল আল-রাজী চৌধুরী বলেন, বর্তমান করোনা সংকটে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। এই তিন স্তরের মধ্যে সাংবাদিকরা সবচেয়ে বেশি উপেক্ষিত। কোথায় ঘরবন্দি মানুষ খাবার পাচ্ছে না, কোথায় ত্রাণ দেওয়া হচ্ছে বা কোন এলাকায় আতঙ্ক ছড়িয়েছে সে তথ্য আমরা সাংবাদিকদের কাছ থেকে পাই। কিন্তু সাংবাদিকরা যদি সুরক্ষিত না থাকেন তাহলে তাদেরসহ অন্যের জন্যও করোনা ঝুঁকি থেকে যায়। তাই সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরীর এহিয়ার পক্ষ থেকে সাংবাদিকদের পিপিই উপহার দেওয়া হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য মো. আবুল কাশেম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ পাভেল সামাদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, আখতার আহমদ সাহেদ, আবদুস সালাম, জাতীয় পার্টি নেতা জয়নাল আহমদ, ইয়াহ্ইয়া চৌধুরীর ছোট ভাই শাফী চৌধুরী, একান্ত সহকারী আবু বকর প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে সাংবাদিকদের পিপিই দিলেন সাবেক এমপি এহিয়া চৌধুরী

Update Time : ০৭:১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০