১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মাঠে ধান রাখা নিয়ে সংঘর্ষে উভপক্ষে আহত ২০
- Update Time : ০৯:৩০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মোঃ শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠে ধান রাখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। ২৭ এপ্রিল সোমবার সকালে মাঠে ধানা রাখা নিয়ে মোহাম্মদপুর গ্রামের ফয়জুল মিয়া ও রায়হান মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভপক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। আহতরা হলেন রায়হান মিয়া, বাবর মিয়া, শফিক মিয়া, গিয়াস উদ্দিন, রানা মিয়া, ইছকন্দর আলী, মুহিবুর রহমান, রাহেল মিয়া, মালিক মিয়া, জাহাঙ্গীর মিয়া, আবদুল হান্নান, আলী রাজ, ইদ্রিছ মিয়া, সালাহ উদ্দিন, সেলিম উদ্দিন, সাবেল মিয়া, সেবুল মিয়া, হানিফ মিয়া ও মুজাম্মিল মিয়া। আহতদের মধ্যে ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বাকিদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।





























