বড়লেখায় করোনা ভাইরাসে কর্মহীন ঘরবন্দি অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ০৫:৩৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: মৌলভীবাজারের বড়লেখা তারাদরম ফ্রেন্ডস সার্কেল গ্রুপের পরিচালক মোহাম্মদ খায়রুল ইসলামের উদ্যোগে ও তারাদরম এলাকার দেশ -প্রবাসীদের অর্থায়নে আজ রোববার (২৬ এপ্রিল) বিকালে বর্তমান সময়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে এমন ১৫০ পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন গ্রুপের সদস্যরা। তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারাদরম এলাকার স্থানীয় মুরব্বি আব্দু রুপ, মুকিম উদ্দিন, মাসুক উদ্দিন, আবু বক্কর, হাছান মাহমুদ বটল।
এ ব্যাপারে তারদরম ফ্রেন্ডস সার্কেল গ্রুপের পরিচালক মোহাম্মদ খায়রুল ইসলাম বলেন, দেশ বিদেশে থাকা আমাদের এলাকার জনসাধারণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলেই আমরা ক্ষুদ্র এই সহায়তা বর্তমান সময়ে করোনায় ঘরবন্দি কর্মহীন অসহায়- দিনমজুর পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরেছি। আগামীতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবো।
তিনি আরো বলেন আমাদের এই কার্যক্রমে সার্বিক ভাবে সহযোগিতা করেন তারাদরম ফ্রেন্ডস সার্কেল গ্রুপের সহকারী পরিচাল গৌছ উদ্দিন শুভ, রুবেল আহমেদ, সিনিয়র সদস্য তাহের আহমেদ, মন্জুর আহমেদ, শরিফ উদ্দিন, সদস্য দেলোয়ার হোসেন দিলু, জাহেদ আহমেদ, ফাহিম আহমদ, রুবেল হোসেন, আতিকুর রহমান নাজমু, নিজাম উদ্দিন, কাউছার আহমদ, ফারুক আহমদ, জুবের আহমেদ, আব্দুল্লাহ, মারজান প্রমুখ





























