০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজার জেলা বিএনপির নতুন কমিটি গঠন

  • Update Time : ০৫:৪৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা বিএনপি’র কমিটি ঘোষনা করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এই কমিটিতে সাবেক এম.পি এম নাসের রহমানকে সভাপতি এবং সাবেক ছাত্র নেতা ও বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান)কে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়েছে।
নাসির রহমানকে সভাপতি এবং প্রবীণ নেত্রী সাবেক এম.পি খালেদা রব্বানীকে সাধারণ সম্পাদক ও এম এ মুকিত কে যুগ্ম সম্পাদক করে ২০০৯ সালে কেন্দ্র থেকে কমিটি ঘোষনা করা হলেও দুইভাগে বিভক্ত হয়ে যায় জেলা বিএনপি। জেলা জুড়ে বিএনপির ব্যাপক জনসমর্থন থাকলেও পরিচিতি পায় সভাপতি নাসের রহমান গ্রুপ ও সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানী গ্রুপ হিসাবে। কোন কোন সময় উপজেলা কমিটিও দুই পক্ষের আলাদা আলাদা ব্যানারে গঠিত হয়। তারপর থেকে উভয় পক্ষ আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করেন। অনেক সমর্থক দলীয় এই বিরোধের কারণে নিষ্কৃয় হয়ে পড়েন। কিন্তু কেন্দ্রের চেষ্টা অব্যাহত ছিল দুই পক্ষকে এক করে জেলা কমিটি গঠন করা।
এ দিকে বেশ কিছুদিন ধরে গুঞ্জন ছিল বেগম খালেদা রব্বানী গ্রুপের হিসাবে পরিচিত সাবেক ছাত্র নেতা তুমুল জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি গঠন করা হবে। এই গুঞ্জনের সত্যতা প্রকাশ পায়।
শুক্রবার ২৫ মে বিএনপির মহাসচিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মৌলভীবাজার জেলা কমিটির ৪৮ জনের নাম পদসহ প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ১৩ জন সহ সভাপতি। যুগ্ম সম্পাদক ৬ জন।
সাংগঠনিক সম্পাদক করা হয়েছে বকসি মিছবাহুর রহমান, দপ্তর সম্পাদক করা হয়েছে ফখরুল ইসলাম ও প্রচার সম্পাদক এম ইদ্রিস আলী। মহিলা বিষয়ক সম্পাদক করা হয়েছে হাসনা বেগম রেহানাকে। সহ-সভাপতিরা হচ্ছেন আব্দুল ওয়ালী সিদ্দিকী, ফয়জুল করীম ময়ূন, অ্যাড এএনএম আবেদ রাজা, এম এ মুকিত, জামি আহমদ, মহিবুর রহমান ফারুক, আতাউর রহমান লাল হাজী, হাজী মুজিবুর রহমান, আশিক মোশাররফ. নাসির উদ্দিন আহমদ মিঠু, নুরে আলম সিদ্দিকী, প্রভাষক জুয়েল আহমদ, আহমদ হোসেন ইকবাল এবং যুগ্ম সাধারণ সম্পাদকরা হচ্ছেন, অ্যাড. আনোয়ার আক্তার, ফয়সল আহমদ, প্রভাষক ফখরুল ইসলাম, তাজুল ইসলাম তাজুল, জনি আহমদ খাঁন ও হেলু মিয়া।
এ দিকে জেলায় এই সংবাদ পৌছারপর নেতা কর্মীদের মঝে উচ্ছাস বিরাজ করছে।
এই কমিটি ঘোষনার সাথে বলে দেয়া হয়েছে আগামী ৩০ দিনের মধ্যে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রের অনমোদন নেয়ার জন্য। প্রেস বিজ্ঞপ্তি
এখানে ক্লিক করে শেয়ার করুণ

মৌলভীবাজার জেলা বিএনপির নতুন কমিটি গঠন

Update Time : ০৫:৪৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০১৭