জগন্নাথপুরে এক হাজার দরিদ্র পরিবারে উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তালহা আলমের ত্রান বিতরণ
- Update Time : ০৬:৫৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা ভাইরাসে ঘরেবন্দি কর্মহীন অসহায়- দরিদ্র দিনমজুর প্রায় এক হাজার পরিবারের মধ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পিজি ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী সৈয়দ তালহা আলমের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরিব-অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার কলকলিয়া, মিরপুর, আশারকান্দি, সৈয়দপুর শাহারপাড়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বৃহস্পতিবার ও শুক্রবার বাড়ি বাড়ি গিয়ে পিজি ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ তালহা আলমের উদ্যোগে এবং অর্থায়নে জগন্নাথপুরের ৫টি ইউনিয়নে এবং পৌরসভার কেশবপুরে প্রায় এক হাজার পরিবারে খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়। এর আগেও তিনি বিভিন্ন এলাকায় বাড়ী বাড়ী গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এছাড়াও তিনি জনমনে নির্যাপিড দূরত্ব এবং ঘরে থাকার গুরুত্ব তুলে ধরেন। নিজস্বভাবে ত্রাণ দেয়া সহ বিভিন্ন সংগঠনে তিনি নগদ অর্থ দিয়ে সহায়তা করেন।
এ বিষয়ে বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী সৈয়দ তালহা আলমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি আমার স্বেচ্ছাসেবী কর্মী, এলাকার মুরুব্বীয়ান এবং প্রত্যেকটি এলাকার জনপ্রতিনিধিদের কাছে ঋনি। তাদের সহযোগিতা ছাড়া এসব উপহার পৌঁছানো সম্ভব হতো না।





























