০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে অর্ধশতাধিক দরিদ্র পরিবারে মাহে রমজান উপলক্ষে তালামীযের ত্রাণ সামগ্রী বিতরণ
- Update Time : ০৮:৩৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের ছাতকে করোনা ভাইরাস আতঙ্ক সহ অঘোষিত লকডাউনের মধ্যে বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজান উপলক্ষে তালামীযের উদ্যােগে অর্ধশতাধিক ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর হাতেগড়া ছাত্র কাফেলা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক দক্ষিণ উপজেলার জাহিদপুর আঞ্চলিক শাখার উদ্যোগে ২৪ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা গ্রামের গরিব অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণকালে, তালামীযের বিভিন্ন স্থরের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





























