জগন্নাথপুরে আজ থেকে সবধরনের দোকানপাট বিকেল ৪টা পর্যন্ত বন্ধ- ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী
- Update Time : ১২:৫৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার প্রতিটি হাওরে এখন পাকা ধান দুলছে। ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। এরমধ্যে আগাম বন্যার শঙ্কা রয়েছে। ফসল হারানোর দুশ্চিন্তায় আছেন আমাদের কৃষক। সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত শুধু কৃষিজাত দোকান খোলা থাকবে। ঔষধের দোকানসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়ছে। কৃষকের ধান গোলায় ওঠার আগ পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে। সংকটময় এই সময় কৃষকের পাশে দাড়িয়ে পাকা ফসল তোলার কাজে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য আহবান জানিয়েছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
জগন্নাথপুর থানার এসআই আফসার আহমেদ জানান, জগন্নাথপুর উপজেলার হাটবাজারের সব ধরণের দোকানপাট আজ সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত বন্ধ বন্ধ রাখতে জরুরি এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে কৃষি জাতে ব্যবহৃিত যানবাহন কিংবা দোকান এর আওতামুক্ত থাকবে। বিকেলে ৪ টার পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে।





























