জগন্নাথপুরে নয়াবন্দর উচ্চ বিদ্যালয় এসএসসি ২০০২ ব্যাচ’র পক্ষথেকে অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ
- Update Time : ০৬:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন করেছে সরকার। খেটে খাওয়া মানুষ কর্মবিমুখ হয়ে বাড়িতে আটকা পড়েছে। করোনার লকডাউনে মানুষের অভাব এখন নিত্যদিনের সাথী। মানুষের এই দুর্দিনে সুনামগঞ্জের জগন্নাথপুরে নয়াবন্দর দ্বি মুখী উচ্চ বিদ্যালয় এসএসসি ২০০২ ব্যাচ- এর পক্ষথেকে দেড় শতাধিক অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
উপজেলার নয়াবন্দর দ্বি মুখী উচ্চ বিদ্যালয় এসএসসি ২০০২ ব্যাচ- এর পক্ষথেকে রোববার (১৯ এপ্রিল) আশারকান্দি ইউনিয়নে অসহায়- দারিদ্র ও কর্মহীন দেড় শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন, রিমন রহমান, আশরাফ মিয়া, আমজাদ হোসেন, সিজান চৌধুরী, দিলোয়ার হুসেন, সাহিদুর রহমান, সত্যেন্দ্র সূত্রধর, রিপন আহমদ, সুব্রত বণিক, আবুল কালাম, করুণা সিন্দু, অলিউর রহমান সুমন, জাহিদুল, নজরুল ইসলাম, সুরাব আলী, লুবনা রহমান, নাজমুল ইসলাম, হাসান, জুবেল, মালেক, হাবিব, সাহেল প্রমূখ।
প্রতিটি প্যাকেটে, ৬ কেজি চাউল, ২ কেজি পিয়াজ, ২ কেজি আলু, ২ লিটার সুয়াবিন তৈল, ১ কেজি চানা, ১ কেজি লবন, ২৫০ গ্রাম খাজুর, ১ টা সাবান ও নগদ ১০০ টাকা ছিল।





























