০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ২ শতাধিক অসহায় মানুষের মধ্যে মুফতি ছালেহ আহমদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

  • Update Time : ০৭:৫২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় সারাদেশে লোক সমাগম সহ গণ-পরিবহন বন্ধ। বিভিন্ন এলাকা লকডাউন এর কারণে কঠিন দুর্ভোগের মাঝে পড়ছেন খেটে খাওয়া গরীব মানুষজন। এলাকার অসহায় মানুষজনের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার যুক্তরাজ্য বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারী মাওলানা মুফতি ছালেহ আহমদ।

যুক্তরাজ্যে অবস্থানরত পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে জগন্নাথপুর উপজেলার আধুয়া, বড়কাপন দক্ষিণ পাড়া, বড়কাপন উত্তর পাড়া, পইলভাগ, বাউরকাপন, কড়িয়াইন, মীরপুর, নজিপুর সহ আশপাশ এলাকার ২২০টি অসহায় পরিবার কে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান এর পরিকল্পনা গ্রহণ করেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৩ টায় আধুয়া গ্রামের নিজ বাড়ীতে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রথম পর্বে ৮০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। মুফতি ছালেহ আহমদ এর সম্মানিত পিতা বড়কাপন ও আধুয়া ইমদাদুল উলুম মাদ্রাসার পরিচালনা কমিটির সাবেক সভাপতি মুহাম্মদ আলা উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে ও সমাজ সেবক ও রাজনৈতিক নেতা জালাল আহমদ পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান, স্থানীয় ৮নং ওয়ার্ডের মেম্বার ও বিশিষ্ট ব্যবসায়ী মুস্তাক আহমদ, ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সেক্রেটারী মাওলানা মাছুম আহমদ, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় অফিস সম্পাদক এম তারেক আহমদ, আধুয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শুয়াইব খান, ছাত্রনেতা হাফিজ মামুন আহমদ, সাইদ আহমদ সাদ্দাম, স্থানীয় সি এন জি ড্রাইভার সমিতির ক্যাশিয়ার রমজান আলী প্রমুখ।
প্রত্যেক পরিবারকে ৭কেজি চাল, ২ লিটার তেল, ১ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ, ২কেজি আলু, ২টি সাবান, ১কেজি লবন, মরিচ, দনিয়া, সহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী প্রদান করা হয়েছে। আগামী কয়েক দিন এই খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

এসব খাদ্য সামগ্রী মূল উদ্যোক্তা যুক্তরাজ্য প্রবাসী মাওলানা মুফতি ছালেহ আহমদ জানিয়েছেন ইউকে প্রবাসী আমার পরিবারের সদস্যরা আন্তরিক ভাবে বিপদের এই সময়ে এলাকার মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য আমার আহবানে সারা দিয়ে এগিয়ে এসেছেন এজন্য সকলের প্রতি আমি কৃতজ্ঞ। মানবতার কল্যাণে এসব কার্যক্রম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। ত্রাণ কার্যক্রম সুন্দর ভাবে পরিচালনা করতে স্থানীয় প্রশাসন ও যুব সমাজ সর্বাত্মক সহযোগিতা করেছে তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সকলের প্রতি আমার উদাত্ত আহবান আসুন দেশ ও জাতির এই কঠিন মুছিবতের সময়ে যার যার সাধ্যমত সহযোগিতা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াই ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ২ শতাধিক অসহায় মানুষের মধ্যে মুফতি ছালেহ আহমদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

Update Time : ০৭:৫২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০