জগন্নাথপুরে দুটি মার্কেটের ভাড়া মওকুফ করে মানবতার উদাহরণ সৃষ্টি করলেন তৈমুছ খান
- Update Time : ০৪:৪৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: করোনাভাইরাস এখন বাংলাদেশেও। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে মৃত্যুর সংখ্যাও তেমন বাড়ছে। দেশজুড়ে বিরাজ করছে আতঙ্ক। এরই মধ্যে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যও। এমন সব অশুভ খবরের মধ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের
দাওরাই গ্রামের যুক্তরাজ্য (লন্ডন) প্রবাসী মুহাম্মদ তৈমুছ খানের দাওয়াই বাজারে অবস্থিত তার দুটি দোকান মার্কেট আখি এন্ড সায়মা শপিং সেন্টার এর ৬ টি দোকানকোটা এবং নূরা খানম সুপার মার্কেটের সব দোকানকোটার ভাড়াটিয়াদের চলতি (এপ্রিল) মাসের দোকান ভাড়া মওকুফ করে মানবতার উদাহরণ দিয়েছেন।
মুহাম্মদ তৈমুছ খাঁন বলেন, করোনাভাইরাসের কারণে বাংলাদেশের সবকিছুই স্থগিত হয়ে যাওয়ায় তারা ব্যবসা করতে পারছেন না। এই সংকটময় সময়ে তাদের দিকে মানবতার হাত বাড়িয়ে দেয়ায় নিজের কাছে অনেক ভালো লাগছে। আমি এদেশের একজন নাগরিক হিসেবে আমার মার্কেটের সকল ভাড়াটিয়াদের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে দিলাম।
আমি মনে করি বাংলাদেশের সকল ভাসা ও মার্কেটের মালিকদের এই দুর্যোগের সময় ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ করে তাদের পাশে দাঁড়ানো উচিৎ। আল্লাহ এই দুর্যোগ থেকে আমাদের সবাইকে রক্ষা করুন, আমিন।





























