১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কমলগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • Update Time : ০৭:৫৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কমলগঞ্জে আলতা মিয়া (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে কমলগঞ্জের মির্তিঙ্গা খেয়াঘাট সংলগ্ন খেলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ডটি ঘটে।
স্থানীয়রা জানান, রোববার রাতে মির্তিঙ্গা চা বাগানের একটি দোকান থেকে পায়ে হেটে পার্শ্ববর্তী রামচন্দ্রপুর গ্রামের বাড়ি ফিরছিলেন আলতা
মিয়া। রাত অনুমানিক ১০ টার দিকে মির্তিঙ্গা খেয়াঘাট খেলার মাঠের পাশের নির্জন স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় দুই পথচারী মাঠের পাশে আলতাকে রক্তাত্ব অবস্থায় পড়ে থাকতে দেখে হাল্লা-চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখান তার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
নিহত আলতা মিয়া স্থানীয় রহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন বলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুনেল আহমেদ তরফদার জানান।
কমলগঞ্জ থানা পুলিশ সুত্রে যানা যায়, আলতা মিয়া হত্যার এখনও কোন মামলা করা হয়নি, মামলা প্রক্রিয়াধিন আছে।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

কমলগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

Update Time : ০৭:৫৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০