১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অপ-প্রচারে প্রতিবাদের ঝড়

  • Update Time : ১২:১০:০১ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউ,পি সদস্য বজলু মিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা পোষ্টকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এ অভিযোগটি দায়ের করেছেন ইউ,পি সদস্য বজলু মিয়া। দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়, করোনা ভাইরাস উপলক্ষে ২৮ মার্চ সরকারের দেওয়া আমার ৩নং ওয়ার্ডের বরাদ্দটি সরকারের যথাযথ নিয়ম মেনে আমি বিতরণ করেছি। রানীগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউ,পি সদস্য মাহমদ মিয়ার বরাদ্দকৃত ত্রান সামগ্রী পরে নিবেন বলে আমার বাড়িতে রেখে যান কিন্তু ৩০ মার্চ আমার অনুপস্থিতে ইউ,পি সদস্য মাহমদ মিয়া তার বরাদ্দকৃত ত্রান সামগ্রী এলাকায় না নিয়ে গ্রাম পুলিশের মাধ্যমে আমার বাড়িতে বন্টন করেছেন।

এ বিষয়ে উদ্দেশ্যে প্রনোদিতভাবে মাহমদ মিয়ার বিতরণকৃত ত্রান সামগ্রীর ভিডিও ফুটেজ ৩ এপ্রিল জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত ফারুক মিয়ার ছেলে মো: তাহিনুর ইসলাম ও মো: তাহিদ উল্ল্যার ছেলে মিজান আহমদ তাদের স্ব স্ব ফেসবুকে আমাকে জড়িয়ে মিথ্যা ও মানহানীকর পোষ্ট প্রদান করেছেন। এতে আমার ব্যাক্তি ও পারিবারিক মানসম্মান ক্ষুন্ন হয়েছে। আমি এ ধরনের মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং মিথ্যা ও বানোয়াট পোষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।

এব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে স্থানীয় আওয়ামীলীগ নেতা শাহীন তালুকদার জগন্নাথপুর পত্রিকাকে বলেন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রনোদিত পোষ্টকারীদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করা উচিত।

ইউপি সদস্য বজলু মিয়ার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচারে সচেতন এলাকাবাসী তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অপ-প্রচারে প্রতিবাদের ঝড়

Update Time : ১২:১০:০১ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০