১২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে প্রশাসনের যৌথ সভায় বাধ্যতামূলক মাস্ক ব্যবহার ও ৫টার মধ্যে দোকান বন্ধের সিদ্ধান্ত

  • Update Time : ০৩:৩২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: করোনা সংক্রমণ প্রতিরোধে ও সংকট মোকাবেলার লক্ষ্যে করণীয় সম্পর্কে আলোচনার জন্য সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, আইন-শৃংখলা বাহিনী, সাংবাদিকদের’ যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় করোনা প্রতিরোধে সর্বক্ষেত্রে সামাজিক দূরত্ব বজার রাখার ও বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক ব্যবহার করার এবং উপজেলার সর্বত্র থাকা ফার্মেসী ও কাঁচা বাজার ছাড়া অন্য সকল প্রকার দোকান-পাঠ দুপুর ১২টা থেকে শুরু করে বিকেল ৫টার মধ্যে বন্ধ করে সবাইকে নিজ নিজ ঘরে অবস্থান নিতে হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়। আর ওই সিদ্ধান্ত অমান্য করে নির্দিস্ট সময়ের পর কেউ দোকান-পাঠ খোলা রাখলে বা সরকারের সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্য কোন প্রকার দোকান খোলা রাখলে বা অযথা বাইরে ঘুরাফেরা করলে তাকে আইনের আওতায় এনে ‘উপজেলা প্রশাসন-সেনাবাহিনী-পুলিশ’ কর্তৃক জেল-জরিমানা প্রদান করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ, সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ আসিফ ইকবাল, থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাংবাদিক আশিক আলী, নবীন সোহেল প্রমুখ নেতৃবৃন্দ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে প্রশাসনের যৌথ সভায় বাধ্যতামূলক মাস্ক ব্যবহার ও ৫টার মধ্যে দোকান বন্ধের সিদ্ধান্ত

Update Time : ০৩:৩২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০