সৈয়দপুরে শাহ সৈয়দ শামছুদ্দিন (র.) হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০৩:১৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে হযরত শাহ সৈয়দ শামছুদ্দিন (র.) হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
উপজেলার সৈয়দপুরে হযরত শাহ সৈয়দ শামছুদ্দিন (র.) হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসার অন্যতম উপদেষ্টা, ইংল্যান্ডের বার্মিংহামে বসবাসরত সৈয়দপুরের বিশিষ্ট্য মুরুব্বী, হযরত শাহ সৈয়দ শামছুদ্দিন (র.) হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসার প্রতিষ্ঠাতা মুতাল্লি আলহাজ্ব সৈয়দ আতাউর রহমানের চাচাতো ভাই সৈয়দ আব্দুল মুনিম ২৮ মার্চ শনিবার দিবাগত রাত বাংলাদেশ সময় ১২টায় বামিংহাম হার্টল্যান্ড হাসপাতালে ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে শাহ সৈয়দ শামছুদ্দিন (র.) হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসায় ৩০ মার্চ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন শায়খুল হাদিস হযরত মাওলানা ইমাম সৈয়দ আব্দুর রাজ্জাক শায়খে সৈয়দপুরী। দোয়া মাহফিলে মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার শিক্ষাসচিব, শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।





























