০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানীনগরে মসজিদে মিলাদ পড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অাহত ১০

  • Update Time : ১০:০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে মিলাদ পড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০জন আহত হয়েছেন। ঘটনাটি সোমবার রাতে উপজেলার উমরপুর ইউনিয়নের মাটিহানী গ্রামে ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। জানাগেছে, সোমাবার রাতে করোনার মহামারি থেকে রক্ষায় মাটিহানী জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় আশিক আলী পক্ষের লোকজন মিলাদ পড়তে চাইলে চমক আলী পক্ষের লোকজন মিলাদ ও কিয়াম পড়তে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের লোকজন বাকবিতন্ডায় শুরু করে। একপর্যায়ে দুটি পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে মাটিহানী গ্রামের আসগর আলীর ছেলে মো. আল-আমীন, আশিক আলীর ছেলে রাসেল মিয়া ও মোবাশ্বির আলীর ছেলে সুবেল আহমদ ও আনফর আলীর ছেলে চমক আলীসহ ১০জন আহত হন বলে জানা যায়।

আহতদের মধ্যে আল আমিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার ভাই রুবেল মিয়। এর আগে রোববার শবে মেরাজের রাতে মিলাদ পড়া  নিয়েও দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হলে উপস্থিত মুসল্লিয়ানরা বিষয়টি মিমাংসা করে দিয়েছিলেন।

চমক আলী বলেন, দেশবাসীর মুক্তি কামনা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় একটি পক্ষ মিলাদ পড়তে চেয়েছিল। অন্য পক্ষ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আশিক আলী বলেন, আমি আমার আহতদের নিয়ে ব্যস্থ আছি। আলামীন ও রাসেল এর অবস্থা আশংকাজনক। তাই কথা বলতে পারছি না।
উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, দুটি পক্ষই গ্রামের প্রভাবশালী। মসজিদে মিলাদ পড়া নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, মিলাদ পড়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। বিষয়টি পুলিশ নজরদারীতে আছে তবে এখনো কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ওসমানীনগরে মসজিদে মিলাদ পড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অাহত ১০

Update Time : ১০:০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০