জগন্নাথপুরে ঈসালে সাওয়াব মাহফিলে হামলা ও ভাঙচুর
- Update Time : ০৬:২৮:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: ৩৬০ আউলিয়ার সফর সঙ্গি হযরত সৈয়দ শাহ গালিম (অালিম) (রহঃ)এর মাজার কমিটির উদ্যােগে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর ও মোজাহিদপুর গ্রামের দক্ষিণ ঠিলায় (দরগাহ বাড়িতে) ১৫ মার্চ রোববার ঈসালে সাওয়াব মাহফিলের অায়োজন করা হয়। সকাল ৮টায় খতমে কোরঅানের মাধ্যমে ঈসালে সাওয়াব মাহফিল শুরু হলে খতমে কোরঅান চলাবস্থায় রমাপতিপুর গ্রামের সংঘবদ্ধ লোকজন ঈসালে সাওয়াব মাহফিলে দেশীও অস্ত্র-সস্ত্র দিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়। থানা পুলিশ খবর পেয়ে এসঅাই অাফছার আহমদ ও এইঅাই রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাজার পরিচালনার দায়িত্বে থাকা খাদেম ও মোতাওয়াল্লী শাহ মোঃ অাছলাম উদ্দিন, হাফেজে কোরঅানসহ কয়েকজনকে অবরুদ্ধ ঘর থেকে উদ্ধার করা হয়। এদিকে ঈসালে সাওয়াব মাহফিলের বিপরীতে ওইদিনই রমাপতিপুুুর গ্রামবাসী অায়োজন করেন ওয়াজ মাহফিল।
জানাগেছে, পুলিশ উভয় পক্ষের বক্তব্য শুনে, এলাকার পরিস্থিতি শান্ত রাখতে এবং করোনা ভাইরাস জনিত কারণে ঈসালে সাওয়াব মাহফিল ও রমাপতিপুর গ্রামের ওয়াজ মাহফিল বন্ধের নির্দেশ দেন।
মাজার পরিচালনার খাদেম ও মোতাওয়াল্লী শাহ মোঃ অাছলাম উদ্দিন জানিয়েছেন, অামাদের ঈসালে সাওয়াব মাহফিলে হঠাৎ করে কিছু লোক হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে এবং অামাকে প্রাণে মারার উদ্দেশ্যে তারা এ হামলা চালায়। থানা পুলিশ এসে তিনিসহ কয়েকজনকে অবরুদ্ধ ঘর থেকে উদ্ধার করেন।





























