০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানী ও শামসুদ্দিন হাসপাতালের উদ্যোগে করোনাবিষয়ক সচেতনতামূল সভা

  • Update Time : ০৪:৩৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহিদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে করোনাভাইরাস এর বর্তমান পরিস্থিতি ও প্রতিরোধে সচেতনতামূলক এ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে নগরের শামসুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে এ সভার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান, উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায়, ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শিশির বসাক, সহযোগী অধ্যাপক মেডিসিন ডা. শিশির চক্রবর্তী, শহিদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. খালেদ মাহমুদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুশান্ত কুমার মহাপাত্র ও পুলিশ কর্মকর্তা এডিসি (সিটি এসবি) সাইফুল ইসলাম।

এ সভায় করোনাভাইরাসের বিভিন্ন লক্ষণ, আক্রান্ত রোগীর উপসর্গ, আক্রান্ত হলে করণীয় এবং আক্রান্ত হওয়ার আগেই কী সচেতনতা এগুলো সম্পর্কে আলোচনা করা হয়।

এসময় বক্তারা বলেন, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে কেউ মেডিকেল আসলে আইইডিসিআর-এর বিশেষজ্ঞ চিকিৎসকগণ পরীক্ষার মাধ্যমে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি আছে কি না তা নিশ্চিত করবেন। ভাইরাস পাওয়া গেলে তাকে আইশোলেসন ওয়ার্ডে রাখা হবে এবং তার নিকট কন্টাককেও আইশোলসনে রাখা হবে।সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, সিভিল, সার্জন, জেলা পুলিশ, মহানগর পুলিশ, সিটি করপোরেশনের নেতৃবৃন্দ ও সিলেট নগরীর বিভিন্ন প্রাইভেট হাসপাতালের মালিকসহ বিভিন্ন সরকারী বেসরকারি দপ্তরের কর্মকর্তারা। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ওসমানী ও শামসুদ্দিন হাসপাতালের উদ্যোগে করোনাবিষয়ক সচেতনতামূল সভা

Update Time : ০৪:৩৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০