হবিগঞ্জে একদিনে দুই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার
- Update Time : ০১:৫৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জের মাধবপুর একই দিনে উদ্ধার করা হয়েছে দুই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ও দুপুরে পৃথক পৃথক ঘটনা ঘটে। নিজকক্ষে ঝুলছিল মারিয়া আক্তার নামে এসএসসি পরীক্ষার্থীর লাশ। নিহত মারিয়া আক্তার বরগুনা জেলার পাথরঘাটা থানার আমরাতলা গ্রামের মীর বাবুল হোসেন এর মেয়ে ও প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী। রবিবার হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের ৪নং ওয়ার্ডে এঘটনাটি ঘটে।
এদিকে মাধবপুরে নিজঘর থেকে কামরুন্নাহার নিপা নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রাম থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কামরুন্নাহার নিপা ওই গ্রামের আব্দুল আউয়ালের মেয়ে ও মানিকপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী। মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, ওই স্কুল ছাত্রী মরদেহ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
কি কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তার লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর সত্যতা নিশ্চিত করেছেন





























