সিলেট মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ডে ইফতার মাহফিলের তারিখ ও দায়িত্ব প্রাপ্তদের নাম ঘোষণা
- Update Time : ০১:০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার সাম্প্রতিক পূর্ণাঙ্গ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন রমজান মাসে সিলেট মহানগর বিএনপির অন্তর্গত ২৭টি ওয়ার্ডকে ৯ ভাগে বিভক্ত করে ৩টি ওয়ার্ডের সমন্বয়ে ১টি করে মোট ৯টি ইফতার মহাফিল আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।
১, ২, ৩নং ওয়ার্ডের ইফতার মাহফিল হবে আগামী ১২ জুন। এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন সংগঠনের সহ সভাপতি মুফতি বদরুন নূর সায়েক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ তৌফিকুল হাদি, মাহবুব চৌধুরী সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ। ৪, ৫, ৬নং ওয়ার্ডের ইফতার মাহফিল হবে আগামী ৯ জুন। এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন সংগঠনের সহ সভাপতি ফরহাদ চৌধুরী শামীম, যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ। ৭, ৮, ৯নং ওয়ার্ডের ইফতার মাহফিল হবে আগামী ১১ জুন। এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন সংগঠনের সহ সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সম্পাদক মাহবুব কাদির শাহী সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ।
১০, ১১, ১২নং ওয়ার্ডের ইফতার মাহফিল হবে আগামী ১৭ জুন। এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন সংগঠনের সহ সভাপতি আমীর হোসেইন, যুগ্ম সম্পাদক আলী হোসেন বাচ্চু সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ। ১৩, ১৪, ১৫নং ওয়ার্ডের ইফতার মাহফিল হবে আগামী ১৮ জুন। এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন সংগঠনের সহ সভাপতি সালেহ আহমদ খসরু, যুগ্ম সম্পাদক ইমদাদ হোসেইন চৌধুরী সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ। ১৬, ১৭, ১৮নং ওয়ার্ডের ইফতার মাহফিল হবে আগামী ২২ জুন। এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন সংগঠনের সহ সভাপতি জিয়াউল গনী আরেফীন জিল্লুর, যুগ্ম সম্পাদক হাজী মিলাদ সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ।
১৯, ২০, ২১নং ওয়ার্ডের ইফতার মাহফিল হবে আগামী ১৬ জুন। এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন সংগঠনের সহ সভাপতি আব্দুল আলীম দীপক, যুগ্ম সম্পাদক দিনার খান হাসু সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ। ২২, ২৩, ২৪নং ওয়ার্ডের ইফতার মাহফিল হবে আগামী ১০ জুন। এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন সংগঠনের সহ সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, যুগ্ম সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ। ২৫, ২৬, ২৭নং ওয়ার্ডের ইফতার মাহফিল হবে আগামী ৪ জুন। এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন সংগঠনের সহ সভাপতি আব্দুছ ছাত্তার, সাংগঠনিক সম্পাদক মুকুল মোর্শেদ সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ।
উপরোক্ত অনুষ্ঠান সমূহের সামগ্রীক মনিটরিং করবেন সংগঠনের সভাপতি নাছিম হোসাইন ও সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান সেলিম। আগামী ১৪ জুন অথবা ১৫ জুন কেন্দ্রিয় নেতৃবৃন্দের সিডিউল পাওয়া সাপেক্ষে সিলেট মহানগর বিএনপির মূল ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
উপরোক্ত ইফতার মাহফিল অনুষ্ঠান যথাযথভাবে সফলের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি জোর আহবান জানিয়েছেন সংগঠনের সভাপতি নাছিম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান সেলিম। বিজ্ঞপ্তি





























