১১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ট্রাক্টর চাপায় নিহত ১ : সাবেক পৌর চেয়ারম্যান সহ আহত ৪

  • Update Time : ১১:১২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মাটি ভর্তি ট্রাক্টর যাত্রীবাহী ইজিবাই (টমটম) গাড়িকে চাপা দেয়ার ঘটনায় ১ যাত্রী নিহত ও সাবেক ভারপ্রাপ্ত পৌর চেয়ারম্যান সহ কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মিনাল মিয়া (৪০)। তিনি উপজেলার নন্দিরগাঁও গ্রামের নবাব আলীর ছেলে। গুরুতর আহতরা হলেন কেশবপুর গ্রামের সাবেক ভারপ্রাপ্ত পৌর চেয়ারম্যান মাসুক মিয়া, সাচায়ানী গ্রামের আঞ্জব আলীর স্ত্রী সুফিয়া বেগম, একই গ্রামের রিয়াদ আলীর ছেলে হারুন মিয়া ও হেমেন্দ্র আচার্য্যরে ছেলে সম্পদ আচার্য্য। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর-রসুলগঞ্জ সড়কের কেশবপুর গ্রাম এলাকায়।
স্থানীয়রা জানান, ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭ টার দিকে একটি মাটি ভর্তি ট্রাক্টর ইজিবাইক গাড়িকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মিনাল মিয়ার মৃত্যু হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ট্রাক্টর চাপায় নিহত ১ : সাবেক পৌর চেয়ারম্যান সহ আহত ৪

Update Time : ১১:১২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০