জগন্নাথপুর পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী জাকির হোসেন
- Update Time : ০১:২০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে বিএনপি থেকে জেলা জাতীয়তাবাদী দলের নেতা জাকির হোসেনকে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করার জন্য দলের উপজেলার তৃণমূল নেতাকর্মীরা শীর্ষ নেতৃবৃন্দের কাছে দাবি জানিয়েছেন। জগন্নাথপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা জানান, সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির অান্দোলন হিসেবে জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি নেতা তারুণ্যের অহংকার সৎ সাহসি জাকির হোসেনকে মেয়র পদে প্রার্থী ঘোষণা করলে অতিতের ন্যায় মেয়র পদটি অাবারও বিএনপির ঘরে ফিরে অাসবে। মেয়র প্রার্থী
জাকির হোসেন দীর্ঘদিন ধরে পৌরবাসীর উন্নয়ন কর্মকান্ড নিয়ে বিভিন্ন দাবি দাওয়া অাদায়ের অান্দোলন সংগ্রামের একজন প্রথম সারির নেতা হিসেবে পৌরবাসীর অাস্থাবিশ্বাস অর্জন করেছেন। তারুণ্যের জনপ্রিয় নেতা জাকির হোসেন মেয়র পদে নির্বাচন করলে তিনি বিজয়ি হওয়ার সম্ভাবনা রয়েছে অধিক বলে দলীয় নেতাকর্মীরা মনে করেন।





























