জগন্নাথপুরে পূর্ব কাতিয়া আশার আলো সমাজ কল্যাণ সংস্থার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
- Update Time : ০২:০৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৯নং পাইলগাঁও ইউনিয়নের একঝাঁক ছাত্র-যুব সমাজের সমন্বয়ে আর্ত মানবতার সেবায় এলাকাবাসীর সার্বিক উন্নয়নে পূর্ব কাতিয়া আশার আলো সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ হয়েছে।
৮ ফেব্রুয়ারি শনিবার কমিটি গঠন উপলক্ষে ব্যাপক আলোচনার পর সভায় সর্বসম্মতিক্রমে পূর্ব কাতিয়া আশার আলো সমাজ কল্যাণ সংস্থার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির দায়িত্বশীলরা হলেন, সভাপতি কবি শেখ রিপন, সিনিয়র সহ-সভাপতি রাজিব খাঁন, সাধারণ সম্পাদক ইকবাল হুসাইন, সাংগঠনিক সম্পাদক সেজু আহমেদ, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক সাব্বির খাঁন, যুগ্ম-সাধারণ সম্পাদক সায়েল মিয়া, প্রচার সম্পাদক ফাহিম আহমেদ, সহ-প্রচার সম্পাদক সিহাব আহমেদ, ক্রীড়া সম্পাদক আবিদুল ইসলাম, দপ্তর সম্পাদক জুবের আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক জাকির খাঁন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাছুম আলী প্রমূখ।





























