ছাতকে লাল শাহ (রহ:) বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন
- Update Time : ০৩:৫৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :: ছাতকের খাগামুড়া ফকির বাড়ি গ্রামে হযরত লাল শাহ (রহ:) এঁর বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে কবর জিয়ারত করে খতমে কোরআন, খতমে খাজেগান, আলোচনা সভা, মিলাদ ও দোয়ার মাধ্যমে দিনব্যাপী এ ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন হয়। খাগামুড়া হযরত লাল শাহ (রহ:) সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী মনির মিয়া পীর (মতিন মিয়া) কতৃক আয়োজিত ঈসালে সাওয়াব মাহফিলে যথাক্রমে সভাপতিত্ব করেন, মন্তাজ আলী পীর ও জিয়াবুল মিয়া পীর। কারী ময়নুল ইসলাম পীরের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেটের বিশ্বনাথের সিরাজপুর কাজি বাড়ি ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার কাজি মাওলানা বুরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়ালাবাজার আবদুল্লাহপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কারী সালিম উদ্দিন। যুক্তরাজ্য প্রবাসী আছাব মিয়া পীর, হেলাল মিয়া পীর ও প্রতাব আলীর সার্বিক সহযোগিতায় ঈসালে সাওয়াব মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থি ছিলেন, খাগামুড়া গ্রামের প্রবীন মুরব্বি, ওয়ার্ড আ’লীগের সভাপতি মখলিছুর রহমান, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন, মসজিদের ইমাম মাওলানা তাজ উদ্দিন আহমদ, সমাজসেবী আসমান গণি, মিজানুর রহমান, সাধন মিয়া, মিয়াধন মিয়া, আজাদুল ইসলাম, আবদুল মছব্বির কালা, সাজ্জাদুর রহমান, আসদ উল্যাহ, আবদুল আহাদ, পীর সাদক আলী প্রমূখ। হযরত শাহ জালাল ইয়ামেনী (রহ:)এঁর অন্যতম সফর সঙ্গীর বংশধর, কাটু শাহ (রহ:) এঁর উত্তর সূরী ছিলেন হযরত লাল শাহ (রহ:)। প্রায় ৩শ’ বছর আগে তিনি ইন্তেকাল করলে তাঁকে দাফন করা হয় খাগামুড়া ফকির বাড়ি গ্রামে। তাঁর ইন্তেকালের পর থেকে তাঁর উত্তরসূরীরা প্রতি বছর এ দিনে কোরআন খতম, খতমে খাজেগান, জিকিরসহ বিভিন্ন সময়ে উদযাপন করা হয় বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল উপলক্ষে আলোচনা সভা। এ মাহফিলে অসংখ্য মুরিদীন মুহিব্বিনরা অংশ নেন। প্রসঙ্গত, হযরত লাল শাহ (রহ:) এরঁ অন্যতম বংশধর খাগামুড়া গ্রামের মরহুম পীর মছদ্দর আলীর ছিলেন আল্লাহওয়ালা। তার রেখে যাওয়া তিন পুত্র মরহুম আনফর আলী পীর, আলকাছ আলী পীর ও আনছার আলী পীর। তাদের বংশক্রমে উত্তরাধিকারীরা হলেন, কারী ময়নুল ইসলাম পীর ও মখছু মিয়া পীর, মতিন মিয়া পীর, মুক্তার মিয়া পীর ও জাহাঙ্গীর মিয়া পীর, হেলাল মিয়া পীর, মিলাদ মিয়া পীর, মিলন মিয়া পীর, আলাল মিয়া পীর ও হোসেন মিয়া পীর।





























