০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীগঞ্জে ব্রিক ফিল্ডে কাজ করতে এসে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু
- Update Time : ০২:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জে ব্রিক ফিল্ডে কাজ করতে এসে বিদ্যুৎস্পৃষ্টে সুমন মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১২ টায়। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জাম্বুরাছড়া গ্রামের আবু তাহেরর ছেলে।
জানা যায়, ইটভাটা শ্রমিক সুমন মিয়া সংসারের খরচ চালাতে বাড়তি আয়ের আশায় নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর এমআরসি ব্রিক ফিল্ডে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনার খরব পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মো. ইদ্রিস আলম।





























