শব্দসিঁড়ি সাহিত্য পরিষদের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাহিত্য আড্ডা, কৃতি শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা সম্পন্ন
- Update Time : ০১:৩২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে শব্দসিঁড়ি সাহিত্য পরিষদের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাহিত্য আড্ডা, কৃতি শিক্ষার্থী ও যুক্তরাজ্য প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠান ২৫ জানুয়ারি শনিবার বিকালে ঝিগলী পয়েন্টস্থ শাপলা কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে ভাতগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আজিজুর রহমান রহমানের সভাপতিত্বে শব্দসিঁড়ি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ইমামুল ইসলাম রানার পরিচালনায় ও ভাতগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কয়েছ অাহমদের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নর্থ লন্ডন আওয়ামীলীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী আবাব মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাতগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ফয়জুল বারী, এনামুল হক কাঁচা মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ, ভাটি বাংলার কবি সৈয়দ আজমল হোসেন, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, সাবেক মেম্বার আছকির মিয়া, কবি- শিক্ষক আজিজ রহমান, উপজেলা যুবলীগের সহ সভাপতি বিমান ঘোষ, দক্ষিণ কুরশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান, সুলেমান পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাবেয়া বেগম, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বাদে ঝিগলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মাসুক মিয়া, প্রধান শিক্ষিকা দিলবাহার বেগম, ভাতগাও ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন আহমদ তালুকদার, স্বাগত বক্তব্য রাখেন ভাতগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কয়ছর আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিলাদ হোসেন শুভ, আব্দুর রহমান জামি, কামরুল বিন আইয়ুব, যুবলীগ নেতা মাছুম আহমদ, যুক্তরাজ্য প্রবাসী কামরুন নাহার রুপা, সামসুন্নাহার নিপা, হাজেরা বেগম, শারিনা বেগম, বেলাল আহমদ, আইয়ুব মিয়া, শিক্ষক মোশাররফ হোসেন, বাহার উদ্দিন হৃদয়। এসময় উপস্থিত ছিলেন জিল্লুর রহমান, পরাব আলী, আংগুর মিয়া, আলা উদ্দিন, রইদ উল্লাহ, আনার উদ্দিন, শেখ হাজী আং মতিন, ছোট মিয়া, মোঃআলা উদ্দিন, হাজী আং আজিজ, লিলু মিয়া, হুসাইন আহমদ, মাহফুজ আহমদ, মখলিছ মিয়া, জাকির আহমদ, সিদ্দিক মিয়া, ইম মিয়া, সুমন মিয়া, মইনুল ইসলাম, সাজিদুর রহমান, মিঠু মিয়া, রুবেল আহমদ, তাহের আহমদ, মাসুদ আহমদ, খাইরুল ইসলাম, শাহিনের রহমান, আফজাল হোসেন, সুন্দর আলী, দেলোয়ার হোসেন, সেলিম আহমদ, নেফুর মিয়া, আবু সাঈদ রাজ, মাছুম আহমদ ও রুবেল আহমদ প্রমুখ। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থী, প্রবাসীবৃন্দ ও বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ।





























