জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত
- Update Time : ০৮:৪৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া/ অাব্দুল ওয়াহিদ :: বাংলাদেশ আওয়ামীলীগ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২১ জানুয়ারি মঙ্গলবার রানীগঞ্জ বাজারে রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ ছদরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুর রহমমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, জগন্নাথপুর পৌর আওয়ামীলীলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা দবির উদ্দিন, আব্দুল বাছিত, মনতুষ দেব, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ-সভাপতি কল্যাণ কান্তি রায়, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোতাহির অালী, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর অালম জামাল, গোলাম কিবরিয়া জগলু, রানীগঞ্জ ইউপি যুবলীগের অাহবায়ক রাজিব তালুকদার, যুগ্ম অাহবায়ক জাকির হোসেন, ইউনিয়র ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন অাহমদ প্রমূখ।
এসম আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মজলুল হক, আওয়ামীলীগ নেতা অানফর উল্লাহ, আওয়ামীলীগ নেতা মকবুল হোসেন, সাবেক রানীগঞ্জ স্কুলের প্রধান শিক্ষক শফিকুল হক, মাষ্টার নাসির উদ্দিন, বরজু মিয়া, প্রভাষক লুৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ নেতা শাহীন তালুকদার, কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলাল হোসেন রানা, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ছালেহ অাহমদ, আওয়ামীলীগ নেতা আজমল হোসেন মিঠু, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি হাজি আকমল হোসেন, যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া প্রমূখ। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারি শেখ অাবুল খয়ের, গীতা পাঠক করেন ডাঃ অতিন্দ্র সুত্রধর, স্বগত বক্তব্য রাখেন আব্দুস সামাদ।
সম্মেলনের ২য় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৮ জন প্রার্থী তাদের নাম ঘোষণা করেন। সভাপতি পদে শাহীন তালুকদার, হাজি মকবুল হোসেন, শাহ জামাল উল্লাহ মুক্তার, সুন্দর অালী। সাধারণ সম্পাদক পদে ডাঃ ছদরুল ইসলাম, অাজমল হোসেন মিঠু, ছালেহ অাহদ, নাজমুল হক।
সম্মেলনে অতিথিবৃন্দ রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত জানিয়ে কাউন্সিল অধিবেশন সমাপ্তি দেন।





























