সৈয়দপুর হিলফুল ফুজুল যুব সংঘের তাফসীরুল কোরঅান মাহফিল আজ ২১ জানুয়ারি মঙ্গলবার
- Update Time : ০২:১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরের জনপ্রিয় অার্থ-সামাজিক সংগঠন হিলফুল ফুজুল যুব সংঘ সৈয়দপুরের তাফসীরুল কুরঅান মহা-সম্মেলন আজ ২১ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
উপজেলার সৈয়দপুর ঈশানকোনা এলাকার একঝাঁক যুব সমাজের বৃহত্তর জনপ্রিয় সংগঠন হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যােগে ১৯তম বার্ষিক তাফসীরুল কুরঅান মহা-সম্মেলন আজ ২১ জানুয়ারী মঙ্গলবার বিকাল ২ টা থেকে রাত ১ পর্যন্ত সৈয়দপুর (ঈশানকোনা বড়দ্বারা মাঠে) অনুষ্ঠিত হবে হিলফুল ফুজুল যুব সংঘের তাফসীরুল কোরঅান মাহফিল।
সৈয়দপুর ইশানকোনা বড়দ্বারা মাঠে, হিলফুল ফুজুল যুব সংঘের ১৯তম বার্ষিক তাফসীরুল কুরঅান মাহফিলে সভাপতিত্ব করবেন সৈয়দপুর টাইটেল মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা আব্দুল হাই সাহেব। তাফসীর পেশ করবেন, সুনামগঞ্জের স্বনামধন্য শায়খুল হাদিস আল্লামা শায়খ নুরুল ইসলাম খান সাহেব- সুনামগঞ্জী, হযরত হাফিজ মাওলানা যুবায়ের আহমদ অানসারী সাহেব- বি বাড়িয়া, হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব- ঢাকা, হযরত মাওলানা মাহমুদুল হাসান মমতাজী সাহেব- ঢাকা, হযরত মাওলানা লোকমান সাদী সাহেব- ঢাকা, হযরত মাওলানা রাফি বিন মুনির সাহেব- ঢাকা, শায়খুল হাদিস ইমাম সৈয়দ আব্দুর রাজ্জাক সাহেব- শায়খে সৈয়দপুরী। এছাড়াও স্থানীয় উলামায়ে কেরাম দেশ ও জাতীর কল্যাণে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন।
হিলফুল ফুজুল যুব সংঘ সৈয়দপুরের পক্ষথেকে, তাফসীরুল কুরঅান মহা-সম্মেলনে এলাকার সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।





























