০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে নগদ টাকা সহ মালামাল চুরি
- Update Time : ০৬:১৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের মৃত তখদ্দুছ আলীর পুত্র গহরপুর জামে মসজিদের ইমাম হাফিজ জামাল আহমদের বসতঘরে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ঘরে ঢুকে ১টি এন্ড্রয়েড মোবাইল, কাপড়, নগদ টাকাসহ প্রায় লক্ষ টাকা মূল্যের জিনিস পত্র চুরি করে নিয়ে যায়। উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামে এ চুরির ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে বসতঘরে হানা দেয় চোরেরা। ঘরের বেড়া কেটে ও দরজা খুলে ভেতরে প্রবেশ করে সব কিছু নিয়ে যায়।





























