চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত
- Update Time : ১০:৪৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: বাংলাদেশ আওয়ামীলীগ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ১৬ জানুয়ারি বৃহস্পতিবার চিলাউড়া বাজারে চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতির সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা আব্দুল গফুরের পরিচালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান হারুন রশীদ।

ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা সামছুজ্জামান রইছ মিয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ তফজ্জুল হোসেন।





























