০১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশারকান্দি ইউনিয়নে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- Update Time : ০৫:১৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার এএসআই মোঃ মুক্তার হোসেন সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামের মঈন উল্লাহর ছেলে সাজা প্রাপ্ত আসামী আঃ কালাম ওরফে কালাইকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামীকে ১৪ জানুয়ারী মঙ্গলবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





























