০১:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মোটর সাইকেল চাপায় বৃদ্ধ নিহত
- Update Time : ০৯:৫৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারি ২০২০
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া/আবদুল ওয়াহিদ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটর সাইকেল চাপায় অছরত উল্লাহ (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের মৃত ফয়েজ উল্লার ছেলে।
স্থানীয়রা জানান, ১৩ জানুয়ারি সন্ধ্যায় জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের খাশিলা গ্রাম এলাকার লিটনের দোকান নামক স্থানে দ্রুতগামী একটি মোটর সাইকেলের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পথচারী বৃদ্ধ অছরত উল্লার মর্মান্তিক মৃত্যু হয়। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মৃত দেহের সুরতহাল করছেন বলে জগন্নাথপুর থানার এসআই মনিরুজ্জামান জানান।





























