জগন্নাথপুরে মেয়র আব্দুল মনাফের মৃত্যুতে পৌরভবনে অালোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০৭:৪২:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার মেয়র হাজি অাব্দুল মনাফের মৃত্যুতে পৌরভবনে অালোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথপুর পৌর কর্মচারী এসোসিয়েশনের উদ্যােগে রোববার পৌর ভবনে অালোচনা সভা ও দোয়া মাহফিল মোঃ রশীদ আহমদের সভাপতিত্বে ও এলাইছ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগনাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা অাওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ, বিশিষ্ট সমাজসেবক অাওয়ামীলীগ নেতা আকমল খান, জগন্নাথপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ, হাজি আব্দুল মনাফ মসজিদের ইমাম মাওলান রুহুল রহমান, ইমাম হাফিজ মাওলানা তাজ উদ্দিন অাহমদ, আব্দুল্লাহ খান, আফু মিয়া, কাউন্সিলর তাজিবুর রহমান, দিপক গোপ, পৌরসভার কর্মচারী আব্দুস সালাম, বিমল বনিক, অসিত চন্দ্র পাল, বিপ্লু রঞ্জন সরকার, মাহমুদা বেগম, পুলক রায়, রনজিত চন্দ্র শিল, বিপ্লেশ চন্দ্র মৈত্র, রফিকুল ইসলাম, অাইনুল হক, আব্দুল কাইয়ুম, লিটন মিয়া, আমিনুল ইসলাম, নিশি কান্ত দাশ, নিজাম উদ্দিন প্রমূখ। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন হবিবপুর-কেশবপুর ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুল করিম ফারুকী।





























