জগন্নাথপুরে প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল
- Update Time : ১২:৩১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল হয়েছে। সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যালয় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে অভিনন্দন জানিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এতে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা ও শিক্ষানুরাগী আকমল খান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক শশী কান্ত গোপ, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আবদুল গফুর, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সাইফুল ইসলাম রিপন, যুবলীগ নেতা আবদুস সালাম, রাজিব চৌধুরী বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক শাহ রুহেল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল মুকিত, ছাত্রনেতা অাদিল অাহমদ, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহা অাহমদ ও দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।





























