১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কলকলিয়া ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় পিতা-পুত্র গ্রেফতার

  • Update Time : ১১:১৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় পিতা-পুত্র সহ ২ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতাকৃতরা হলেন জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গলাখাল গ্রামের মৃত ওমর আলীর ছেলে নুর আলী খান ও নুর আলী খানের ছেলে মোহাম্মদ আলী খান।

গত ১৬ ডিসেম্বর গলাখাল গ্রামের বাসিন্দা উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি সাইফুর রহমান সাজাওয়ার ও নুর আলী খানের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সাইফুর রহমান সাজাওয়ার সহ ৪ জন আহত হন। এ ঘটনায় সাইফুর রহমান সাজাওয়ার পক্ষে থানায় মামলা দায়ের হয়। মামলা দায়েরের পর ১৮ ডিসেম্বর রাতে মামলার ২ আসামী পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

জগন্নাথপুর থানার এসআই অনিক চন্দ্র দেব বলেন, গ্রেফতারকৃত আসামীদের ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

কলকলিয়া ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় পিতা-পুত্র গ্রেফতার

Update Time : ১১:১৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯