জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় অাহত ৩
- Update Time : ০৭:৩৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় অাহত ৩ জনকে জগন্নাথপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, উপজেলার কলকলিয়া ইউনিয়নের গলাখাই গ্রামে পূর্ব বিরোধের জের ধরে উভয় পক্ষের হামলায় অাহত ৩ জন জগন্নাথপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অাহতরা হলেন, গলাখাই গ্রামের অাশিক মিয়ার ছেলে মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার (৩২), নুর অালী খানের মেয়ে ছাবিনা বেগম (২২) ও ছেলে হায়দার অালী খান (১৫)।
কলকলিয়া ইউনিয়নের গলাখাই গ্রামের অাশিক মিয়া ও নুর অালী খানের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। পূর্ব বিরোধের জের ধরে সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১টার দিকে নুর অালী খানের লোকজনের হামলায় অাশিক মিয়ার ছেলে মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার রক্তাক্ত হন। সাইফুর রহমান সাজাওয়ারের মাথায় ও শরিলের বিভিন্ন স্থানে জখম রয়েছে।
এদিকে অাশিক মিয়ার লোকজনের হামলায় নুর অালী খানের মেয়ে ছাবিনা বেগমের হাতে ও ছেলে হায়দার অালী খানের পায়ে অাঘাত রয়েছে।
এ ঘটনায় উভয় পক্ষে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।





























