জগন্নাথপুর পৌর মেয়র আবদুল মনাফ ও জেলা পরিষদ সদস্য সৈয়দ সাবির মিয়ার সুস্থতা কামনা
- Update Time : ০২:৪৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অসুস্থ থাকা জনপ্রিয় দুই জনপ্রতিনিধির আশু সুস্থতা কামনা করা হয়েছে। বেশ কিছু দিন ধরে জগন্নাথপুর পৌরসভার জন-নন্দিত মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আবদুল মনাফ এবং সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ সাবির মিয়া অসুস্থ হয়ে পৃথক ভাবে তাঁরা চিকিৎসা নিচ্ছেন।
১৪ ডিসেম্বর শনিবার অসুস্থ থাকা এ দুই জনপ্রতিনিধির আশু সুস্থতা কামনা করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, সুনামগঞ্জ জেলা অাওয়ামীলীগ নেতা জগন্নাথপুর উপজেলা অাওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি সিরাজুল হক, আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, সহদপ্তর সম্পাদক মাসুম আহমদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি অালহাজ্ব সৈয়দ লাল মিয়া, সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার অালী, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক শাহ রুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর অালম জামাল, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তাহা অাহমদ। এছাড়াও সুস্থতা কামনা করেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, সাংবাদিক ইয়াকুব মিয়া।





























