জগন্নাথপুরে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও অালোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ০৬:১৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। সমাজের প্রতিটি ক্ষেত্রে মানুষের ন্যায্য অধিকার বাস্তবায়ীত হউক এই শ্লোগানকে সামনে রেখে দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১০ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখা উদ্যােগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য র্যালি পরবর্তী আলোচনা সভা উপজেলা শাখার সহ-সভাপতি অাব্দুল হক কামালীর সভাপতিত্বে ও সম্পাদক অামির খান শাব্বিরের পরিচালনায় অনুষ্ঠিত অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা অাওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান অালহাজ্ব অাব্দুল অাহাদ মদরিছ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অাওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান অায়ুব খান।
অালোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অাওয়ামী লীগ নেতা অাবুল কয়েছ ইসরাঈল, সমাজকর্মী তৈরিছ মাষ্ঠার, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা নুরুল অালম খান জাহাঙ্গীর, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক হাজি সোহেল অাহমদ খান টুনু, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি এস এম লিকছন খান, মুহিবুল ইসলাম খান, শিক্ষক পতাব খান, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র নেতা বাবুল খান মুন্না, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সহ-সাধারণ সম্পাদক অদুদ কামালী প্রমখ।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরুব্বি অাব্দুল মালিক, শাহ ছুনু মিয়া মেম্বার, অালী হোসেন, শাহজাহান অাহমদ রাজু্, এম এ সালাম, সাকিল অাহমদ, ছাত্রলীগ নেতা তুহিনুর, রুবেল অাহমদ, অাব্দুল লতিফ, অাক্তার অাহমদ, টিপু সুলতান, অাকতার হোসেন, শাহ অালম সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





























