১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সংস্কারপন্থি নজির হোসেনকে একপক্ষ দলে স্বাগত জানালো আরেক পক্ষের বিরোধিতা

  • Update Time : ০৪:০০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ওয়ান ইলিভেনের সংস্কারপন্থি নেতা নজির হোসেন বিএনপিতে ফেরার পর শুক্রবারই প্রথম সুনামগঞ্জে আসেন। নজির হোসেন সুনামগঞ্জ আসছেন খবর পেয়ে দলে থাকা তাঁর শুভানুধ্যায়ীরা তাকে অভ্যর্থনা জানাতে ষোলঘরের বাসভবনে ভিড় জমান। অন্যদিকে সংগঠনের আরেকাংশ নজির হোসেনের বিরুদ্ধে শো-ডাউন করে।
বিকাল ৩ টায় নজির হোসেন শহরের ষোলঘরের বাসভবনে পৌঁছালে সুনামগঞ্জ পৌর বিএনপি’র আহ্বায়ক রেজাউল হক, জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি নাদীর আহমদ, জামালগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল হক আফিন্দি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লা আল নোমান, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রাখাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন বাবলুসহ দলীয় নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানান।
একই সময়ে সংগঠনের আরেকাংশ নজির হোসেনের বিরোধিতা করে শহরে মোটর সাইকেলযোগে মিছিল করে। এরা নজির হোসেনের ষোলঘরের বাসভবনের কাছাকাছি গেলে পুলিশ বাধা দেয়।
এই অংশের কর্মসূচীতে সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আকবর হোসেন, বিএনপি নেতা সেলিম উদ্দিন আহমদ, যুবদল নেতা মমিনুল হক কালারচান, আরমানুল সিদ্দিকী রাসেল, হাফিজুর ইসলাম রাজু, দীপক আহমেদ, সায়েম আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রাজু, সদর উপজেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক রায়হান উদ্দিন প্রমুখ ছিলেন বলে প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ১৮ মার্চ গুলশান কার্যালয়ে দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন নজির হোসেন। এসময় দলীয় মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন। দলীয় চেয়ারপার্সন ঐদিনই নজির হোসেনকে দলে কাজ করার নির্দেশ দেন এবং এলাকায় এসে দুর্দশাগ্রস্ত কৃষকের পাশের দাঁড়ানোরও নির্দেশ দেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সংস্কারপন্থি নজির হোসেনকে একপক্ষ দলে স্বাগত জানালো আরেক পক্ষের বিরোধিতা

Update Time : ০৪:০০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০১৭