১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বিশাল সেতু থাকলেও সড়ক নেই ॥ বিকল্প পথে চলাচল

  • Update Time : ১০:০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো. শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশাল আকারের সেতু থাকলেও সড়ক নেই। বিকল্প পথ দিয়ে মানুষ ও যানবাহন চলাচল করছে। দীর্ঘ ৭ বছর ধরে এমন অবস্থা চলছে। যদিও অবশেষে সেতুর বন্ধ থাকা সড়ক নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

জগন্নাথপুর এলজিইডি অফিস সূত্রে জানাযায়, ২০১৩ সালে জগন্নাথপুর-শিবগঞ্জ সড়কের নলজুর নদীর উপর প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে ঘোষগাঁও সেতু নির্মাণ করা হয়। এ সময় সেতুটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
তবে সেতুর পশ্চিম দিকের সড়কের কিছু জায়গার মালিকানা দাবি করে সীমানা দেয়াল নির্মাণ করে সড়কটি বন্ধ করে দেন এক মালিক। যে কারণে দীর্ঘ ৭ বছর ধরে সড়কটি বন্ধ থাকায় সেতুর উত্তর দিকের ভায়া পুরনো বিকল্প সড়ক দিয়ে ঝুকিপূর্ণ ভাবে যানবাহন চলাচল করছে। এতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী-জনতা। অবশেষে বন্ধ থাকা সড়ক চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

এ ব্যাপারে ৪ ডিসেম্বর বুধবার জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার বলেন, ঘোষগাঁও সেতুর পশ্চিম দিকের এপ্রোচের কিছু জমি অধিগ্রহন না থাকায় মালিক বন্ধ করে দিয়েছিলেন। অবশেষে এ জমি অধিগ্রহন করা হয়েছে। আশা করছি চলতি বছরেই সড়কটি চালু হয়ে যাবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে বিশাল সেতু থাকলেও সড়ক নেই ॥ বিকল্প পথে চলাচল

Update Time : ১০:০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯