১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে গাছ থেকে পড়ে স্কুলছাত্র নিহত
- Update Time : ১২:১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো. শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সুপারি গাছ থেকে পড়ে হোসাইন আহমদ (১১) নামের এক ব্র্যাকস্কুলের ছাত্র নিহত হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আপ্তর আলীর ছেলে।
জানাযায়, ২৭ নভেম্বর বুধবার বিকেলে শিশু ছাত্র হোসাইন আহমদ সুপারি গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে অসাবধানতা বশত হাত ফসকে গিয়ে মাটিতে লুটে পড়ে গুরুতর আহত হয়। এ সময় পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ওসমানীতে চিকিৎসাধীন অবস্থায় রাতেই হতভাগ্য শিশু ছাত্র হোসাইন আহমদের মর্মান্তিক মৃত্যু হয় বলে তাঁর পরিবারের লোকজন নিশ্চিত করেন। এদিকে-শিশু ছাত্রের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।





























