০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে লবনের দাম বেড়েছে গুজব
- Update Time : ১২:০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে হঠাত করে লবনের দাম বেড়েছে এমন গুজব সোমবার সন্ধ্যার পর থেকে উপজেলাজোড়ে মুখে মুখে ভাইরাল হয়।
সরেজমিনে বিভিন্ন বাজারের বড় বড় দোকানে খবর নিয়ে জানা যায়, লবন ২০টাকা ৩৫টাকা ৪০টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে লবণের দাম বাড়ার কথা শুনে সোমবার সন্ধ্যার পর থেকে অনেকেই তাড়াহুড়ো করে লবণ কেনার চেষ্টা করেছেন। সচেতন ব্যাক্তিরা জানান, লবণের দাম বৃদ্ধির গুজব ছড়িয়ে মুনাফা লুটার চেষ্টা করছেন এক শ্রেণীর ব্যবসায়ীরা।
লবনের দাম বেড়েছে এমন গুজব শুনে কিছু কিছু গ্রাম (পাড়ার) দোকানে ক্রেতারা লবনের জন্য ভীড় জমালে তখন লবন ৫০টাকা ৭০টাকা কেজি দরে বিক্রি হয়েছে বলে এমন খবরও পাওয়া গেছে।
জানা যায়, বাস্তবে লবনের দাম বাড়েনি, গুজব থেকে সবাই সাবধান। লবণের দাম বাড়ার বিষয়টি গুজব।





























