০১:১৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির মহাসচিবের কাছে মেয়র আরিফসহ ৪ জনের পদত্যাগপত্র জমা
- Update Time : ০৪:০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলা ও মহানগর যুবদলের আহবায়ক কমিটি গঠনের প্রতিক্রিয়ায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরীসহ চার কেন্দ্রীয় নেতা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। অাজ রোববার (৩ নভেম্বর) সকালে তারা দলের মহাসচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।
মেয়র আরিফুল হক চৌধুরী পদত্যাগপত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দলের পক্ষ থেকে তাদের কাছে কিছু দিন সময় চাওয়া হয়েছে। তারা দলের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন।
সিসিক মেয়র আরিফ বিএনপির কেন্দ্রীয় সদস্য। তিনি ছাড়াও অন্য তিনজন হলেন- দলের কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী এবং কেন্দ্রীয় সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এডভোকেট শামসুজ্জামান জামান।



















