০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু
- Update Time : ০৬:৫০:১১ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জে এসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। জেএসসি পরীক্ষায় জগন্নাথপুরে ৪টি কেন্দ্রে ২৫১৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ গ্রহন করেছে ২৪৫৭ জন এবং জেডিসি পরীক্ষায় ২টি কেন্দ্রে ৮৬০জন পরীক্ষার্থীর মধ্যে অংশ গ্রহন করেছে ৮৩৯জন। জেএসসি পরীক্ষায় স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৩০৮জন, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৬৯জন, শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৮৯জন, মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে ২৯১জন এবং জেডিসি পরীক্ষায় ইকড়ছই জামেয়া ইসলামীয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ৫৬৭জন ও সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ২৭২জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।





























