জগন্নাথপুরে আওয়ামীলীগের সম্মেলন সফলের লক্ষে সভা
- Update Time : ০১:৩৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: আগামী ১ ডিসেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন সফলের লক্ষে কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর মঙ্গলবার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম।
বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আবদুল মনাফ, সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য সৈয়দ ছাবির মিয়া, সহ-সভাপতি ও পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক মাস্টার সিরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, তথ্য ও গবেষনা সম্পাদক এবং উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, সদস্য ও পাটলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আংগুর মিয়া, সদস্য নুরুল হক।
জগন্নাথপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, পাটলি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, মিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল কাদির, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আবদুল গফুর, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা.ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাইল ও পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন।





























