০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে স্কুলছাত্রী উদ্ধার, অপহরক গ্রেফতার

  • Update Time : ০৪:৫৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগর থেকে অপহৃত স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় মামলা দায়েরের ৫ঘন্টার মধ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে ভিক্টিমকে উদ্ধার এবং আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর উপজেলার বাগময়না তাজপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রী জুলি বেগমকে (১৭) উদ্ধার এবং অভিযুক্ত নুরুল আমিনকে (২৫) গ্রেফতার করে ওসমানীনগর থানা পুলিশ।

অভিযুক্ত নুরুল আমিন জগন্নাথপুর উপজেলার বাগময়না তাজপুর এলাকার আফছর উদ্দিনের ছেলে এবং অপহৃত জুলি বেগম একই এলাকার আলফাজ উদ্দিনের মেয়ে।

অভিযোগসূত্রে জানা যায়, জুলি বেগম তার মামা ওসমানীনগরের খছরুপুর গ্রামের মইন উদ্দিনের বাড়িতে থেকে লেখাপড়া করে আসছে। প্রতিদিনের মতো গত ১৫ অক্টোবর জুলি বিদ্যালয়ে যাওয়ার পথে শেরপুর ব্রিজের ওপর থেকে নুরুল আমিন তার সঙ্গীরা জোর করে জুলিকে প্রাইভেট কারে তুলে নিয়ে যায়।  এঘটনায় বৃহস্পতিবার রাতে জুলির মা হেনা বেগম ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগটি আমলে নিয়ে মামলা রুজুর পরপর অভিযানে নামে পুলিশ। যার কারণে মামলা রুজুর ৫ঘন্টার ব্যবধানে ভিক্টিমকে উদ্ধার ও অভিযুক্ত নুরুল আমিনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত ওসি এসএম মাইন উদ্দিন বলেন, অভিযোগ পেয়েই মামলা রুজু করে অভিযানে নেমে ৫ ঘন্টার মধ্যে ভিক্টিমকে উদ্ধার ও আসামি গ্রেফতারে সক্ষম হয়েছি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে স্কুলছাত্রী উদ্ধার, অপহরক গ্রেফতার

Update Time : ০৪:৫৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯