০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রানীগঞ্জ সেতুর প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ

  • Update Time : ১১:৫৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর উপর নির্মিত রানীগঞ্জ সেতুর প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্টান এম.এম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড কর্তৃক অবৈধ ভাবে জোর পূর্বক ভূমি দখল, পাথর, পাথরের ব্লক ও মালামাল রেখে ভূমির ক্ষতি সাধন বিষয়ে বৃহস্পতিবার দরখাস্তকারীর পক্ষে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের সাজন মিয়ার ছেলে শাহীন আহমেদ তালুকদার সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রানীগঞ্জ দক্ষিণ পাড়ে এরালিয়া নামক স্থানে একষষ্ট্রি শতক আমন ভূমির মধ্যে সতের শতক ভূমি অধিগ্রহন করা হয়েছে। বাকি ৪৪ শতক ভূমি গত তিন বছর যাবত রানীগঞ্জ সেতু প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্টান এম.এম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড

অবৈধ ভাবে জোর পূর্বক দখল রেখে পাথর, রড ও পাথরের ব্লক তৈরি করে ব্লকের স্তুপ ও মালামাল রেখে ভূমির লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছেন। তিন বছর যাবত জমিতে ফসল ফলাতে পারছেন না।

পরবর্তীতে মালামাল সরালে ও ভূমিতে কৃষি উপযোগি করতে অনেক টাকা ব্যায় হবে বলে অভিযোগে উল্ল্যেখ করা হয়। ঠিকাদারী প্রতিষ্টানের প্রকৌশলী হারুনুর রশিদ, জামাল হোসেন, বিজন বাবুর সাথে কথা বলে কোন সমাধান হয় নাই।

এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্টানের প্রকৌশলী হারুনুর রশিদ চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমাদের প্রতিষ্টানের দুই এক জনের সাথে আলাপ হয়েছে। কত টাকা দিব সেটি সিদ্ধান্ত হয় নাই। আগামী সপ্তাহে এ সাইটে আসবো আসলে সমাধান হয়ে যাবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

রানীগঞ্জ সেতুর প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ

Update Time : ১১:৫৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯