০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শেরীন বিশাল ভোটে চেয়ারম্যান নির্বাচিত
- Update Time : ০৯:১৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩নং মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অাওয়ামীলীগের দলীয় নৌকার প্রার্থী স্বতন্ত্র প্রার্থীর কাছে বিশাল ভোটে পরাজিত হয়েছেন।
১৬ বছর পর মিরপুর ইউনিয়নে ১৪ হাজার ভোটারের নির্বাচন সোমবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক শ্রীরামসি গ্রামের মাহবুবুল হক শেরীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক মাহবুবুল হক শেরীন আনারস প্রতীকে ৫৩৯৫ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের দলীয় প্রার্থী মিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির নৌকা প্রতীকে ৩৩৩৬ ভোট পেয়েছেন।





























